বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খালের পানিতে ডুবে আব্দুল্লাহ শেখ (২) নামের এক শিশুর  মৃত্যু হয়েছে।
রোববার (২ জুন) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু আব্দুল্লাহ শেখ ওই ইউনিয়নের শ্রীকলা (পশ্চিমপাড়া) গ্রামের মোকছেদুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সাদুল্লাপুরের তরফ বাজিত ব্র্যাক অফিস সংলগ্ন শেখ দই ঘর নামক প্রতিষ্ঠানে মোকছেদুল চাকরি করেন। এরই সুবাদে এখানে মাহে আলমের ভাড়া বাসায় বসবাস করতেন। এরই একপর্যায়ে আজ রোববার সকালের দিকে সবার আজান্তে পাশের একটি ইটভাটার খালে ডুবে শিশু আব্দুল্লাহ মারা যায়।
এ তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াছিন আলী বলেন, আব্দুল্লাহ শেখ নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।

প্রকাশের সময়: ০৬:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪