গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মাহাবুর রহমান (৩৫) নামের এক যুবক তার মামা বাড়িতে দাওয়াত খেতে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরা পথে সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (৩ মে) বিকলে ঢাকার একটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মাহাবুর রহমান সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজামিস্ত্রী ছিলেন।
স্বজনরা জনায়, শনিবার (১ মে) মাহাবুর রহমান তার স্ত্রীকে নিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার মামা বাড়িতে দাওয়াতে অংশগ্রহণ করেন। সেখান থেকে রাত ৮ টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পীরগঞ্জের মন্ডলের বাজার নামক স্থানে পৌঁছালে অপরটি একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দুজনে আহত হয়। তবে মাহাবুর রহমান গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি হলে রোববার (২ মে) ঢাকার একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। আর এখানে আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থা মাহাবুর রহমান মারা যায়।
এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফিরোজ মাহমুদ বলেন, ইসবপুর গ্রামের মাহাবুর রহমান নামের এক রাজমিস্ত্রী সড়কে দূর্ঘটনায় নিহত হয়েছেন। এমন ঘটনা খুবই হৃদয় বিদারক।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















