গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। রানার্সআপ হয়েছে বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুল ও সেরা বক্তা নির্বাচিত হয়েছেন সবুজ শিক্ষালয়ের আরিফুল ইসলাম সোহাগ।
গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর দুইটার দিকে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ কালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মো. শাজাহান মিয়া।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বিত রংপুর জেলার উপ-সহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহম্মেদ লস্কর ও একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন প্রমুখ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ বিতর্কে আরও অংশ নিয়েছিলেন উপজেলার আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















