বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে সিএনজিসহ ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি সিএনজিসহ ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করছে র্যাব। একইসাথে গোলাম রব্বানী (২২) ও খোরশেদ আলম (১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শনিবার (৮ জুন) সকাল র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার গোলাম রব্বানী লালমনিরহাট সদর উপজেলার আফজাল নগর গ্রামের অবর উদ্দিনের ছেলে ও খোরশেদ আলম পূর্ব দালাল পাড়া (আফজাল নগর) গ্রামের সহিদার রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাদুল্লাপুর থানাধীন কাদেরের মোড়ের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর একটি সিএনজি তল্লাশি করা হয়। এতে ২৯৯ বোতল ফেনসিডিল ও গাড়িটি জব্দহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশের সময়: ১১:২৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪