বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চরের কাশবন থেকে চোরাই ১২ গরু উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর চরের কাশবন থেকে চোরাই ১২ টি গরু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) দুপুরে সাঘাটা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল‍্যা আল মামুন।

এতে বলা হয়, গাইবান্ধা জেলার পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক সাঘাটা থানার ওসি মমতাজুল হক একটি বিশেষ টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ জুন) সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়ার বুগার পটল যমুনা নদীর চরে কাশবনে অভিযান পরিচালনা করেন। এসময় কাশবনের ভেতর থেকে চুরি হওয়া ছোট-বড় ১২ টি গরু উদ্ধার করা হয় ।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল‍্যা আল মামুন বলেন চুরি হওয়া গরুগুলোর  মধ্যে ৪ টির মালিককে পাওয়া গেছে। অন্য  ৮ টি গরুর  মালিক না পাওয়ায় জব্দ করা  হয়েছে। প্রকৃত মালিক পাওয়া গেলে তাদেরকে দেওয়া হবে।

চরের কাশবন থেকে চোরাই ১২ গরু উদ্ধার

প্রকাশের সময়: ০৫:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪