রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিললো ব্রিজের নিচে

গাইবান্ধার সাদুল্লাপুর আশাদুল ইসলাম (৫৫) নামের এক নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জুন) সন্ধ্যার উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদীর বেকা রাস্তার জামদানী ব্রিজের নিচ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আশাদুল ইসলাম পলাশবাড়ী পৌর শহরের ছোট আমবাড়ী গ্রামের আবুল হোসেন এর ছেলে৷ সে সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামে দ্বিতীয় স্ত্রী বেলা রানীর সাথে বসবাস করতেন।

স্বজনরা জানায়, শনিবার সন্ধার পর থেকে আশাদুল ইসলাম নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ বিকেলে ওইস্থানে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

এ বিষয়ে সাদুল্লাপুর ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিললো ব্রিজের নিচে

প্রকাশের সময়: ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪