গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন, গৃহহীন ৫৫ পরিবারের মাঝে জমিসহ ঘরের কাগজপত্র হস্তান্তর করেছেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
গতকাল মঙ্গলবার সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮ হাজার ৫৬৬ টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্বোধনের পর সুন্দরগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ঘরসহ জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়াসহ অনেকে।
পরে সুবিধাভোগীদের হাতে দুই শতক জমি ও গৃহের কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















