দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে জনসংগঠনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম।
ভূমিহীন সমন্বয় পরিষদের পুনট্টি ইউনিয়ন জনসংগঠনের সভাপতি মো. মতিউল ইসলামের সভাপতিত্বে এসময় প্রেসক্লাবের সদস্য ইয়াছিন আলী আকতার, জাফর ইকবাল, ভূমিহীন সমন্বয় পরিষদের সহ-সভাপতি মজিদুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপজেলার ভূমিহীন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রকৃত ভূমিহীন ব্যক্তিসহ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)) 
















