মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে সেরা পাটচাষি ৫ জন পেলেন সম্মাননা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাটচাষিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সেরা ৫ জন চাষিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বুধবার (১২ জুন) দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উপাদন এবং সম্প্রসারণ প্রকল্লের অধিনে এ প্রশিক্ষণে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীব, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, উপজেলা পাট অধিদপ্তরের উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমুখ।

এ অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন- জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা মাজেদুল ইসলাম ও উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম বসনিয়া। এ প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন। এর মধ্যে সম্মাননা ক্রেষ্ট পেলেন- আব্দুল করিম মিয়া, জাহানুর আক্তার, প্রদীপ সরকার, শাহ আলম, আব্দুল আউয়াল।

প্রকাশের সময়: ০২:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪