বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে গরীব-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী।

সেসময় তদারকি কর্মকর্তা, ইউপি সচিব, সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভাটরা ইউনিয়নের ২১৮৭টি গরীব-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী জানান, ইউনিয়নের ২১৮৭টি পরিবারের তালিকা তৈরি করে স্বচ্ছভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

প্রকাশের সময়: ০৩:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪