মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

“আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” এই শিরোনামে লালমনিরহাটে এসএসসি ২০২৪ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১৪ জুন) বেলা ১১ ঘটিকায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপ-কমিটির সভাপতি এ্যাড: জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে এক দলীয় শাসন ব্যবস্থা বিরাজমান তাই সংসদের বাহিরের দলগুলো বিভিন্ন মামলা-হামলায় স্বীকার হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা ভবিষ্যৎ জাতি গঠনের কারিগর। দেশের সেবায় তোমাদের মেধাকে কাজে লাগাতে রাজনৈতিক চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক সংকটের কারণে মেধাবীরা রাজনীতিতে আসতে চায় না। তাই দেশের রাজনৈতিক অঙ্গন মেধা শূন্য হয়ে পড়ছে। অনেকে আছে অবসর জীবনে রাজনীতিতে এসে সংসদে জায়গা দখল করে। তারা সঠিক বয়সে রাজনৈতিক চর্চা না করে অচল অবস্থায় এসে রাজনৈতিক ব্যবস্থায় কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি মেধাবীদের রাজনীতিতে আসার আহবান জানান।

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলার ২০০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

লালমনিরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময়: ০৭:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪