দিনাজপুরের খানসামা উপজেলায় সোশ্যাল এজেন্সি ফর ওয়েল ফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩শ’ নিম্ন আয়ের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মধ্যে কোরবানির গরুর গোশত বিতরণ করেছে।
সোমবার ঈদুল আজহার দিন দুপুরে পাকেরহাট শাহ হাসকিং মিল চত্বরে ছওয়াবের ভলান্টিয়াররা এসব পরিবারের মধ্যে গোশত বিতরণ করেন।
এসময় খানসামা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, ছওয়াব’র ডেপুটি ম্যানেজার (অর্থ সংগ্রহ ও আইটি) খোরশেদ আলম, এসিসট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, এসিসট্যান্ট ম্যানেজার (অর্থ সংগ্রহ) আশরাফুল ইসলামসহ ভলান্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ছওয়াব ১৯৯৫ সালে সাম্যতা ও সবার জন্য সমান অধিকারের লক্ষ্য নিয়ে ছওয়াব প্রতিষ্ঠিত হয়। যা বর্তমানে পুরো বাংলাদেশে তাদের মানবিক কাজ পরিচালনা করে চলেছে। গুণগত শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ যেখানেই মানবিকতা বিপর্যয় হয়, সেখানেই ছওয়াব হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহায় খানসামা উপজেলায় ২৩টি গরুর গোশত বিতরণ করা হয়।
মো. রফিকুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















