মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বজ্রপাতে বাড়িতে আগুন, মারা গেল ৫ গবাদিপশু 

লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে বাড়িতে আগুন পুড়ে গেছে দু’টি ঘর। এ সময় বিকট শব্দে পাঁচটি গবাদিপশু মারা যায়।
১৮ জুন গভীর রাতে উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের পুলিন রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো মানুষ আহত হয়নি।
স্থানীয়রা জানান, গভীর রাতে বজ্রসহ প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে তেতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন রায়ের বসতঘর বজ্রপাতে আগুন ধরে ২টি ঘর পুড়ে যায়। পাশাপাশি ঘরের ভেতরে থাকা ৩টি ছাগল ও ২টি গরু বজ্রপাতের বিকট শব্দে ও আগুনে পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক পুলিন রায় বলেন, গভীর রাতে বিকট শব্দে বজ্রপাত হয়ে আমার ঘরে আগুন লাগে। এতে আমার ২টি ঘর পুড়ে যায়, সঙ্গে ৩টি ছাগল ও ২টি গরুর মৃত্যু হয়েছে। এতে আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, বজ্রপাতে দুটি গরু ও তিনটি ছগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

প্রকাশের সময়: ১০:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪