মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে চাঁদাবাজির সময় ভূয়া পুলিশ আটক

 দিনাজপুরের বিরামপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় জাহাঙ্গীর আলম (৫০) নামের এক ভূয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ জুন) গভীর রাতে বিরামপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর আলম পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বোয়লমারী গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মাষ্টারের ছেলে।

বিরামপুর থানা ওসি সুব্রত কুমার জানান, জাহিদুল ইসলাম নামের এক যুবক সিরাজগঞ্জ থেকে পাশ্ববর্তী নবাবগঞ্জে ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বিরামপুর রেলস্টেশনে ট্রেন থেকে গভীর রাতে নামে। এরপর ফুফুর বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দেন। এসময় আটক জাহাঙ্গীর আলম পুলিশ পরিচয় দিয়ে তার দেহ তল্লাশী করে তার কাছে থাকা ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বিরামপুর রেলস্টেশন মাষ্টার জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। মঙ্গলবার মামলা দায়ের পূর্বক তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশের সময়: ১০:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪