মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক নারীকে অপহরণ ও ধর্ষণ ঘটনার মামলার পলাতক আসামি মেহেদী হাসান (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জুন) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি মেহেদী হাসান, পলাশবাড়ী উপজেলার ভেলাকাপা গ্রামের সাজুমাজু মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার দুপুর আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ভেলাকাপা এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এক নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মেহেদী হাসানের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা হয়। তখন থেকে এই আসামি আত্নগোপনে থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে আজ সোমবার দুপুরের দিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য আসামি মেহেদী হাসানকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪