লালমনিরহাটে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় পাট চাষী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা ১১ ঘটিকায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত চাষী সমাবেশে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন, মসলা গবেষনা উপকেন্দ্র লালমনিরহাটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ওবায়দুল হক, বিজেআরআই রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শাহাদত হোসেন, বিএডিসি রংপুরের উপপরিচালক (বীজ বিপণন) আক্তারুন নাহার, বিআরডিপি লালমনিরহাটের উপপরিচালক নুরেলা আকতার, পাট অধিদপ্তর রংপুর এর সহকারী পরিচালক সোলায়মান আলী, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল হক ও লালমনিরহাট পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছাত্তার প্রমুখ।
এ সময় পাট অধিদপ্তর লালমনিরহাটের অন্যান্য কর্মকর্তা ও পাট চাষীগণ উপস্থিত ছিলেন।
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
















