মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে রাস্তা পার হতেই প্রাণ গেল শিশুর

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর শহরের মহাসড়কে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় কুকুরের তাড়া খেয়ে ট্রাকচাপায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর নিহত হয়েছে। তার নাম তাহমিদ সরকার(৮)। সে জেলার ফুলবাড়ি উপজেলার মহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে এবং মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা রাজিবুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের কলেজ বাজারের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর চাচা রাজিবুল ইসলাম জানান, বেশ কয়েকদিন আগে তাহমিদের নানা মারা যান। নানার কবর জিয়ারত করতে মায়ের সঙ্গে কয়েকদিন আগে চাঁদপুর আসে শিশু তাহমিদ। কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় কয়েকটি কুকুর শিশুটিকে তাড়া করে। এতে দ্রুত রাস্তায় উঠে গেলে পাথরবোঝাই একটি ট্রাক তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানা পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় তাহমিদ সরকার নামের এক শিশুর মরদেহ ও ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশের সময়: ০১:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪