দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত চিকিৎসাধীন থাকাবস্থায় পিতার মৃত্যু ও তার চালক ছেলে গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দূর্ঘটনাটি গত ২৫ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভজুপাড়া সড়কে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নান্দেড়াই গ্রামের বকুলতলা মাদরাসা এলাকার জবেদ আলীর ছেলে মো. নুর আলম (৪২) ও তার পিতাকে মোটরসাইকেলের পিছনে নিয়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের হাইড্রোলিক ব্রেক কষলে নিজে পড়ে যান ও তার বাবা ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। প্রচুর রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে পিতা-পুত্রকে উদ্ধার করে রিকশাভ্যানযোগে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল ২৭ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় জবেদ আলী (৭৫) মৃত্যুবরণ করে।
আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন বিকেল ৫টা পর্যন্ত মরদেহ হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















