শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ স্কাউটস’র প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা 

বাংলাদেশ স্কাউটস’র ৫২তম জাতীয় ত্রি-বার্ষিক কাউন্সিল (২০২৪-২০২৭) উপলক্ষ্যে রংপুরে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন বুধবার সন্ধ্যায় রংপুর স্কাউট ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ও স্কাউটস বর্তমান কোষাধ্যক্ষ ও জাতীয় কাউন্সিলের প্রধান জাতীয় কমিশনার প্রার্থী ড. মো. শাহ কামাল।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি ও সাবেক উপ-পরিচালক মো. আকতারুজ্জামান সাবুর সভাপতিত্বে এসময় সহ-সভাপতি প্রার্থী সাবেক সচিব ও স্কাউটস’র জাতীয় কমিশনার (রাজস্ব) মো. মহসিন, কোষাধ্যক্ষ প্রার্থী জাতীয় কমিশনার (পিআরএম) ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম এম ফজলুল হক আরিফ, জাতীয় স্কাউটস’র সহ-সভাপতি ও বর্তমানে সভাপতি প্রার্থী প্রফেসর নাজমা শামস, জাতীয় উপ কমিশনার মো. অরিফুজ্জামান, দিনাজপুর অঞ্চলের স্কাউটস কোষাধ্যক্ষ ও খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, অঞ্চল সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, জাতীয় স্কাউটস’র নির্বাহী কমিটির সদস্য প্রধান শিক্ষক লোকমান হাকিম, মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ দিনাজপুর অঞ্চল স্কাউটস’র বিভিন্ন কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সৌজন্যমূলক বক্তব্য রাখেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি।
 প্রার্থীগণ প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত স্কাউটিং বিষয়ক অনুশাসন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন, স্কাউটকে গতিশীল করতে তরুণ নেতৃত্ব ও নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দেয়া, শাপলা কাব, পিএস, পিআরএস ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড মুল্যায়ন ও যথাসময়ে অর্জিত অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করাসহ ১৬ দফা অঙ্গীকার তুলে ধরেন।
জনপ্রিয়

সাদুল্লাপুরে চলতি অর্থ বছরে ৫ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

বাংলাদেশ স্কাউটস’র প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা 

প্রকাশের সময়: ০৮:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪