মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মাদকদ্রব্যসহ আটক ৪

দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকদ্রব্যসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামের যুগিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ওই এলাকার দুলাল হোসেনের স্ত্রী হালিমা বেগম (৫২), তাঁর ছেলে মানিক ইসলাম (২২), ভাবকী এলাকার মৃত আজিজ আলীর ছেলে রোস্তম আলী (২৭) ও বৈরাগী পাড়ার দিলীপ মহন্তের ছেলে গৌতম মহন্ত (১৯) কে গ্রেপ্তার করে। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৭০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও একটি রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করেছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করে বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ২৯ জুন শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খানসামায় মাদকদ্রব্যসহ আটক ৪

প্রকাশের সময়: ০৩:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪