শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নামাজে সিজদারত অবস্থায় শিক্ষকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে নামাজের সিজদারত অবস্থায় অবসরপ্রাপ্ত শাহাবদ্দিন (৮৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ৩০ জুন রবিবার মাগরিবের নামাজের সময় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ায় ঘটেছে।
স্থানীয় মুসল্ললীরা জানান, মৃত নছিরউদ্দিন ওরফে নালু মোহাম্মদের ছেলে পাশ্ববর্তী মামুদপুর রসুলপুর দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক শাহাবদ্দিন (৮৫) মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের এক রাকআতের সিজদাহ দেয়ারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।  এসময় মুসল্লী জামান, রবিউল, আমিনুল নামাজ শেষে তাকে বাড়িতে নিয়ে যান।
ওই মসজিদের সর্দার আব্দুল হামিদ জানান, মৃত শাহাবদ্দিন অত্যন্ত সৎ ও পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন ও পরোপকারী ব্যক্তি ছিলেন। কারো সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করেননি। তাঁর স্ত্রী ও ৩ মেয়েও পরহেজগার ও পর্দানশীল।
আব্দুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ জানান, তিনি ভাল মানুষ ছিলেন। গতকাল ১ জুলাই সোমবার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রকাশের সময়: ০৮:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪