শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ডোবা থেকে বাক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরিত্যক্ত পানির ডোবা থেকে মো. মহসিন মিয়া (১৯) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. মহসিন মিয়া উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে।
গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম।
তিনি বলেন, এর আগে দুপুর বারো টার দিকে লাশ উদ্ধার করেন একলাবাসী। নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, পরিবারের লোকজনদের অজান্তে সকালে বাড়ি থেকে বের হয় মো. মহসিন মিয়া। পরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। শেষে  পাশ্ববর্তী গুচ্ছ গ্রামে যাওয়ার পথে জনৈক মো. মশিউর রহমানের জমিতে থাকা পরিত্যক্ত পানির গর্তের তাঁর লাশ ভাসতে দেখেন এবং মৃত অবস্থায় উদ্ধার করেন। গুচ্ছ গ্রামে মহসিনের দাদী থাকেন বলেও জানান ওসি মো. মাহবুব আলম।

প্রকাশের সময়: ০৮:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪