মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে ফরহাদ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন কাতলামারী এলাকার জিন্নাহ সর্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে ফরহাদ হোসেন বাড়ির পাশের পুকুর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নেওয়ার সময় আকাশে বজ্রপাত ঘটে হতে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু। তিনি বলেন বজ্রপাতে ফরহাদ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এমন ঘটনা খুবই দু:খজনক।

ফুলছড়িতে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ১০:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪