মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামার ইউএনও শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত 

সরকারি সেবাপ্রদানে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন। গত ১ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, কর্তব্যনিষ্ঠা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সহকর্মী ও সেবাগ্রহীতাদের সঙ্গে ভালো আচরণ, সকল দপ্তর ও বিভাগের সঙ্গে সমন্বয়সহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সফলতা অর্জনের স্বীকৃতি স্বরুপ তাঁকে এ পুরষ্কার প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ২০২৩ সালের ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. তাজ উদ্দিন খানসামা উপজেলায় যোগদান করেন। এ উপজেলায় যোগদানের পর থেকেই তিনি আন্তরিকতা ও জবাবদিহিতার মাধ্যমে সব বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করে আসছেন। এতে তিনি উপজেলাবাসীর মন জয় করে ভূয়সী প্রশংসিত হয়েছেন। তাঁর কৃতিত্বের সম্মানে উপজেলাবাসী গর্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
শ্রেষ্ঠত্বের প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, এ অর্জন খানসামা উপজেলায় কর্মরত আমার সকল সহকর্মী ও উপজেলাবাসীর প্রতি উৎসর্গ করছি। সেই সঙ্গে জেলা প্রশাসনের শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও জেলা প্রশাসনে কর্মরত সকল সিনিয়র স্যারদেন প্রতি অসীম কৃতজ্ঞতা জানান তিনি।
জনপ্রিয়

খানসামার ইউএনও শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত 

প্রকাশের সময়: ১০:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪