দৈনিক মানবজমিনসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে দিনাজপুরের চিরিরবন্দরে রকেটের এক কর্মী ২৮ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে লাপাত্তা শিরোনামে সংবাদ প্রকাশের পর রকেটের ডিস্ট্রিবিউটার অবশেষে রকেট দোকানদার এজেন্টদের টাকা ফেরত দিয়েছেন। গতকাল ২ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় রকেটের ডিস্ট্রিবিউটার মোক্তার মিয়া প্রতিটি দোকানে গিয়ে প্রয়োজনীয় খোঁজ নিয়ে টাকা ফেরত দেন।
দোকান মালিক আব্দুর রাকিব, আবু সুফিয়ান, নয়ন জানান- ডিস্ট্রিবিউটার টাকা ফেরত দিয়েছেন। সুপার এজেন্ট মোক্তার মিয়া বলেন, দায়বদ্ধতা থেকে টাকা ফেরত দিয়েছি।
উল্লেখ্য গত ৩০ জুন রবিবার সাদেকুল নামের রকেটের কর্মী বিকেল ৫টার পর উপজেলার শিমুলতলীবাজার হতে গার্মেন্টসবাজার হয়ে আতারবাজার পর্যন্ত অন্তত ২৫টি রকেট এজেন্ট দোকানে ২৮ লাখ ৫৩ হাজার টাকা না দিয়ে উধাও হয়ে যায়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















