মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলার টাটকপুর নামক স্থানে শনিবার (৬ জুলাই) সকালে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টাটকপুর মোড়ে শনিবার সকালে হোসেন আলী (৭০) রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। নিহত হোসেন আলী টাটকপুর গ্রামের মৃত: ইছাহাক আলীর ছেলে।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এবিএম মুছা

প্রকাশের সময়: ০৭:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪