মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৫ শতাধিক বানভাসি পেলেন ছাত্রলীগের ত্রাণ

বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের নির্দেশনায় কুড়িগ্রামে প্রায় ৫ শতাধিক বন্যা কবলিত দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। এসব সামগ্রীর মধ্যে শুকনো খাবার চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, চাল-ডাল, লবন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, লাইটার ইত্যাদি।

সোমবার (৮ জুলাই) বিকেলের দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রলাকাটার চর ও চর বড়ুয়া গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি শরীফ মিয়া, সাধারন সম্পাদক সোলাইমান গাদ্দাফী, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বিদ্যুৎসহ অনেকে।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশনায়ন আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ যাত্রাপুরের দুটি গ্রামে ৫ শতাধিক মানুষের মাঝে উপহার দিতে পেরেছি। আমাদের এ ধারা অব্যহত থাকবে।

জনপ্রিয়

কুড়িগ্রামে ৫ শতাধিক বানভাসি পেলেন ছাত্রলীগের ত্রাণ

প্রকাশের সময়: ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪