শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বানের জলে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বানের জলে পরে মো. কাওছার আহমেদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনা উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে ঘটেছে। নিহত মো. কাওসার আহমেদ ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, গত কয়েকদিনের টানা ভারী বর্ষন এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে প্লাবিত বেলকা ইউনিয়নসহ উপজেলার ৯ ইউনিয়ন। নিহত মো. কাওছার আহমেদ বিকেলে খেলছিলো বাড়ির উঠানে। এর ঘন্টাখানেক পরে তাঁকে আর খুঁজে পাচ্ছিলো তাঁর পরিবারের লোকজন। পরে খোঁজাখুঁজি শুরু। এরই এক পর্যায়ে নিজ বাড়ির দক্ষিণে জমে থাকা বন্যার পানিতে লাশ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি স্বীকার করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সুন্দরগঞ্জে বানের জলে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৮:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪