মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ সহোদরসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের ছেলে নাহিদ মিয়া (২০) ও  জাহিদ মিয়া (২৭) এবং  পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়ার ছেলে শাকিল মিয়া(২২)।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান দুর্ঘটনায় নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জমুখি মোটরসাইকেলের সাথে  বিপরীতমুখি ট্রাকের সংর্ঘষে ঘটনাস্থলেই  নাহিদ ও জাহিদ নিহত হয় এবং ঘোড়াঘাটের ওসমানপুর হাসপাতালে নেয়ার পথে শাকিল মিয়া মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

গাইবান্ধায় ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০৯:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪