মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ ভ্যানে মিলল ফেনসিডিল, চালক-হেলপার গ্রেফতার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে গাড়িটির চালক মমিন মিয়া (২৯) ও হেলপার রাকিব ইসলাম(২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সোয়া ৩ টার দিকে রংপুর-ঢাকা মহসড়কের পলাশবাড়ী চৌরাস্তা মোড় থেকে ওইসব ফেনসিডিল ও কারবারিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মমিন মিয়া রংপুর কোতয়ালী থানার নুরপুর গ্রামের হাসান মিয়ার ছেলে পিকআপ ও রাকিব ইসলাম একই গ্রামের রেজাউল করিমের ছেলে।

পুলিশ যায়, মহাসড়কের ওপর গাড়ী চেকিংয়ের সময় বগুড়াগামী একটি নীল রংয়ের টাটা পিকআপ ভ্যান তল্লাসি করা হয়। এতে গাড়ির ভেতরে থাকা ২০০ ফেনসিডিল জব্দ করাসহ চালক ও হেলাপারকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

পিকআপ ভ্যানে মিলল ফেনসিডিল, চালক-হেলপার গ্রেফতার

প্রকাশের সময়: ০৫:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪