গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুদু মিয়া (৬০) নামে এক গ্যারেজের নিরাপত্তা প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এসময় গ্যারেজ থেকে ৫ টি অটোরিকশা চুরি হয়।
শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিন্নু মিয়া গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত দুদু মিয়া এই গ্যারেজে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, এলাকার চিহ্নিত একটি চোর চক্র শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিতভাবে চুরির জন্য যায়। এসময় তারা নাইটগার্ড দুদু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে ৫ টি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









