শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

দিনাজপু্রের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শাহাদত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি  রবিবার আনুমানিক বিকাল সাড়ে ৩টায় উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের শিবমন্দিরের সন্নিকটে কেনালপাড়ায় ঘটেছে। নিহত শাহাদত হোসেন জোত সাতনালা গ্রামের কেনালপাড়ার শাহিন ইসলামের ছেলে এবং প্রথম শ্রেণিরছাত্র।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ওই সময় শিশু শাহাদত হোসেন বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে এসে অপর ৩ শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। এঘটনা টের পেয়ে স্থানীয় লোকজনসহ তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গ্রামীণ শহর রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

প্রকাশের সময়: ১০:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪