কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোকর্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ জুলাই) দুপুরের দিকে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে র্যালিটি শহরের গানাসাস মার্কেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়।
এ সময় বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিব্ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার, কারফিউ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, ইন্টারনেট সেবা চালু ও শিক্ষার্থীদের আট দফা মেনে নেওয়ার দাবি জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















