মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ছাত্রদল আহবায়ক আটক

নাশকতা প্রস্তুতির মামলায় দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রউফকে আটক করেছে থানা পুলিশ সদস্যরা। গত ২৭ জুলাই শনিবার দিবাগত রাতে উপজেলার ছিট আলোকডিহি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রউফ উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আলোকডিহি গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের পূর্ববর্তী সময়ে পুলিশ বাদী হয়ে নাশকতার প্রস্তুতি বিষয়ে খানসামা থানায় দায়েরকৃত ২টি মামলায় এজাহার নামীয় আসামী ছাত্রদল নেতা আব্দুর রউফ। এ দুটি মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিপূর্বেই তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী আব্দুর রউফকে গ্রেফতার করে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

খানসামায় ছাত্রদল আহবায়ক আটক

প্রকাশের সময়: ০২:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪