মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও বিতরণ

গাইবান্ধার সদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। এসব বৃক্ষ চারার মধ্যে ছিলো- ওষুধী, ফলজ ও বনজ।

গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আরিফুল রহমানের তত্ত্বাবধায়নে বুধবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন, উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল, প্রশিক্ষিকা আনজুয়ারা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের কমান্ডার, দলনেতা ও দলনেত্রীরা।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন, বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে এলাকার পরিবেশ ভারসাম্য রক্ষায় আমাদের অফিস চত্বরে ও ভাতগ্রাম আশ্রয়ণ প্রকল্পে গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে এই চারা বিতরণ করা হয়েছে। এতে মোট ৮৫টি চারা রয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও বিতরণ

প্রকাশের সময়: ০২:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪