গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে জেলার বৃক্ষরোপণ অভিযান পালন করা হয়।
বুধবার (৩১ জুলাই) এই কর্মসূচী উদ্বোধন করেন- গাইবান্ধা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম, সার্কেল এ্যাডজুটেন্ট রুস্তম আলী, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহীন মিয়াসহ ব্যাটালিয়ান আনসার ও আনসার ভিডিপি সদস্যবৃন্দ।
এদিনে গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণসহ জেলার ৭টি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ফলজ, বনজ, ও ভেষজ প্রজাতির সর্বমোট ৭০৭ টি চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
গাইবান্ধা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান জানান, বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বাহিনীর তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সসদস্যদেরকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে প্রতি বছরের ন্যায় এ বছরেও বৃক্ষরোপণ অভিযান পালন করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















