মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে সচীন বিশ্বাস সাজু (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছেলে।
উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সচীন রাতে চররূপপুর উত্তরপাড়া (জিগাতলা) মসজিদের পাশে এক বাড়িতে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন সচীন ।
এ সময় মোবাইলে কথা বলার জন্য রাস্তার ওপর আসা মাত্রই দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে ও ছুরি দিয়ে আঘাত করে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সচীনকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। তবে পুলিশের চলমান ‘কর্মবিরতি’ কর্মসূচির কারণে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
জনপ্রিয়

ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

প্রকাশের সময়: ০৭:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪