মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগে ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে- বাসদ মার্কসবাদী গাইবান্ধা শাখা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরের দিকে গাইবান্ধা শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন- পাটির জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, মাহবুবুর রহমান খোকা, পরমানন্দ দাসসহ আরও অনেকে।

বক্তারা শেখ হাসিনা সরকারের গনহত্যার বিচার, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্তকারীদের প্রতিহত এবং লুটপাট, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ, দেশি-বিদেশি শক্তির বোঝাপড়ার ভিত্তিতে গঠিত সরকার নয়, আন্দোলনকারী ছাত্র নেতৃত্বের মতামত ও পরামর্শক্রমে সর্বজনগ্রহণযোগ্য বিশিষ্ট ব্যক্তি, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, পেশাজীবীদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, স্বৈরাচার পতনের ঐতিহাসিক লড়াইয়ে শহীদ ও আন্দোলনকারী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ করেন।

জনপ্রিয়

ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

প্রকাশের সময়: ০৪:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪