সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 

দিনাজপুরের চিরিরবন্দরে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ আগষ্ঠ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক। সভায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব মো. আফতাবউদ্দিন মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, দিনাজপুর জেলা পরিষদের সদস্য বিএনপি নেতা নুর এ আলম সিদ্দিকী নয়ন, বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, অধ্যক্ষ মমিনুল ইসলাম, মেছবাহুল ইসলাম, জামায়াতের আমীর রাশেদুল হক, সাবেক আমীর লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ফিহান সরকার, মাঈশা ইতু, তৌহিদা বুলবুল মৌরী বক্তব্য রাখেন।
অপরদিকে, দুপুর ১টায় অফিসার্স ক্লাবে চিরিরবন্দরের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিক, ব্যবসায়ী, ঈমাম, ইউপি চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও নানা শ্রেণিপেশার মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল সমন্বয়কগণ বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন। সভায় সকল নেতৃবৃন্দ শান্তি-শৃংখলা মেনে চলার আহবান জানান।
জনপ্রিয়

চিরিরবন্দরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 

প্রকাশের সময়: ০৭:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪