বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় যমুনার চরে গাছের চারা ও বস্ত্র বিতরণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি’র সৌজন্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চড় কাবিলপুরে দুস্থ হতদরিদ্র নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষের মাঝে শনিবার ফলজ বনজ ঔষধি গাছের চারা ও বস্ত্র বিতরণ করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখা ও ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ৪শ’ মানুষের মাঝে এসব গাছের চারা ও বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু, উড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফতাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আকরামুল হক রাঙ্গার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাদী, গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার মোঃ মোশারফ হোসেন মনির, আনত্মর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শফিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এমআর মুকুল মাসুদ, মনতেজার রহমান টিটু, শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আসাদুজ্জামান মামুন, সুমন মন্ডল, সাখাওয়াত হোসেন জুয়েল, এবিএম মামুন, শিরিন আরা শেফা প্রমুখ। পরে দুস্থদের মাঝে কম্বল ও গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক ঘাঘটের সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু।

প্রকাশের সময়: ০৯:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১