সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে নিহত সুমনের পরিবারকে আর্থিক সহযোগিতা 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শহীদ সুমন পাটয়ারীর (২০) পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। গতকাল ১০ আগস্ট শনিবার বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ১ লাখ টাকা নিহত সুমন পাটয়ারীর পিতার হাতে তুলে দেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা,  উপজেলা আমীর প্রভাষক রাশেদুল হক, সাবেক উপজেলা আমীর লুৎফর রহমান, জেলা ওলামা বিভাগের সম্পাদক মাও. সাজেদুর রহমান, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও. আফছার আলী প্রমূখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকাল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে শহীদ হন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের দক্ষিণপাড়ার মো. ওমর ফারুকের ছেলে সুমন পাটয়ারী (২০)।
জনপ্রিয়

আন্দোলনে নিহত সুমনের পরিবারকে আর্থিক সহযোগিতা 

প্রকাশের সময়: ০৬:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪