দেশের অস্থিরতা ও নৈরাজ্য ঠেকাতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু।
রোববার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার, থানা আমীর অধ্যাপক মো. সহিদুল ইসলাম মন্জু, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, পৌর আমীর মো.একরামুল হক বাবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোছা. হাফিজা সরকার, মো. আসাদুজ্জামান আসাদ, মাহিন তিথি, রাফি, সহস্র, নুর আলম, মো. তারিকুজ্জামান আবির ও পলকসহ অনেকে।
সভায়, হামলা, ভাংচুর, লুটপাট, অস্ত্রের মহড়া, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড যাতে কেউ না করতে পারে এবং কেউ করার চেষ্টা করলে তা প্রতিহত করার বিষয়টি উঠে আসে আলোচনা সভায়।শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















