সনাতনীদের ওপর দেশব্যাপী হওয়া সংঘটিত নির্যাতন, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ৮ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের নাট্য সংস্থা (গানাসাস) সামনে সাধারণ সনাতনী শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সনাতনী ছাত্র-জনতা। এতে বিক্ষাভকারীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন দেখা যায়।
এ সময় দাবি জানানো হয়- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের ওপর সংঘটিত সব প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, হিন্দুদের ওপর হামলা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, আগুন দিচ্ছে, লুটতরাজ হচ্ছে। যে সরকারই আসুক না কেন নিজেদের নিরাপত্তা দাবি করেন তারা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















