সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল উপজেলার বিভিন্ন স্হান পরিদর্শন করেন।
সোমবার (১২ আগষ্ট) বিকেল ৪টায় দিনাজপুর বিরামপুর উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল মশিউদ্দিন আহম্মেদ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগীতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনে করেন।
এসময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন,সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল মশিউদ্দিন আহম্মেদ,মেজর আশিকুর রহমান আশিক,সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন,বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনজুরুল ইসলাম, থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, বিরামপুর প্রেসক্লাবের আহব্বায়ক শাহ আলম মন্ডল, এএসএম মুছা, রায়হান কবীর চপল, মিজানুর রহমান, আকরাম হোসেন, মাসুদ রানা, শামিউল আলমসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যগন পুলিশ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় সেনাবাহিনী ও বিরামপুর উপজেলা প্রশাসনের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে তাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে বলে জানা যায়। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন সেনাবাহিনীর বিশেষ দল।
এবিএম মুছা, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 

















