দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে আদিবাসীদের এক বিয়ের অনুষ্ঠানে চোলাই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়াই ডুবে একনারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,(১) সিরাজুল হক (৫৫)। সে উপজেলার কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের পেশকার আলীর ছেলে।(২) শারতী পাহান (৬০)। সে রংপুর মিঠাপুকুর এলাকার চকগোপাল সরকার পাড়া গ্রামের শুকু পাহানের স্ত্রী। মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুরে সাড়ে ১২ টার দিকে উপজেলা কুশদহ ইউনিয়নের মাল ভবানী পাঠক পাড়া গ্রামের একটি কুপ থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন,নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল সাত্তার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল সোমবার(১২ আগস্ট) রাতে কুশদহ ইউনিয়নের মালভবানি পাঠকপুর এলাকার এক আদিবাসীর মেয়ের বিয়ে আয়োজন চলছিল। অনুষ্ঠানে পাশের বাড়ির খুলির ধারে রাতের অন্ধকারে নিহতরা চোলাই মদপান করেন। নেশাগ্রস্ত অবস্থায় ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানি ভর্তি কুয়াই তারা পড়ে যায়। পাশের বাড়িতে থাকা এক নারী তাদের কুয়াই পড়ার শব্দ শুনে স্থানীয়দের খবর দেন। কিন্তু গ্রামবাসি এসে তাদের উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা আরও জানান,মৃত ওই আদিবাসী নারী গ্রামে গ্রামে ভিক্ষা করতো। দিন শেষে যা উপার্জন হতো তাই দিয়ে বাংলা মদ্যপান করে থাকেন। কোন অনুষ্ঠান হলে সেখানে গিয়ে মদ্যপান করতেন। নিহত অপর জন সিরাজুল হক মুসলিম ধর্মের মানুষ হলেও নিয়মিত মদ্যপান করতেন। নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল সাত্তার জানান,ধারনা করা হচ্ছে তারা দু’জনেই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়াই পড়ে যায়। তাদের মধ্যে ওই নারীর কাপড়ে পেঁচানো অবস্থায় একটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। উভয়ের পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
নবাবগঞ্জে চোলাই মদ খেয়ে আদিবাসীসহ দুইজনের মৃত্যু
-
এবিএম মুছা, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) - প্রকাশের সময়: ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- ১৫
জনপ্রিয়


















