বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও অন্তর্বতীকালীন সরকারের সাফল্য কামনায় গাইবান্ধার সুন্দরগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা জিয়া মঞ্চের আয়োজনে জিয়া মঞ্চের জেলা আহবায়কের গ্রামের বাড়ি দহবন্দ ইউনিয়নের হুড়াভায়া খাঁ গ্রামে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের জেলা আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল হাসান মুছা।
বিএনপি নেতা সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জিয়া মঞ্চের জেলা আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল হাসান মুছা।
আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন বাবু, সদস্য এডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, বিএনপি নেতা এডভোকেট মো. নাফিউল ইসলাম জিমি, থানা যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, মো. আশেক আলী, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক ও জিয়া মঞ্চের জেলা আহবায়ক কমিটির সদস্য মো. সোলায়মান হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে ১৫ ইউনিয়ন ও পৌরসভার বিএনপিসহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা ও অন্তর্র্বতীকালীন সরকারের সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















