সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময় 

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী একে অন্যকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে হিলি সীমান্তে ভারত বিএসএফের ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত এর হাতে ১২ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান। এসময় বিএসএফও ১২ প্যাকেট মিষ্টি দিয়ে বিজিবিকে শুভেচ্ছা জানায়।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরকে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এর ফেলে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছি।
জনপ্রিয়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময় 

প্রকাশের সময়: ০৯:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪