গাইবান্ধার ফুলছড়ি উজেলার প্রায় ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় বিনামূল্যে করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে জুম বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (১৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার কঞ্চিপাড়ার সৈয়দপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার আহ্বায়ক রাকিব হাসান রিফাত এবং খায়রুল ইসলামের সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ জানতে আসা মেহেদুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করালাম। প্রথমে ভয় পেয়েছিলাম। এখন থেকে জীবন বাঁচাতে মানুষকে রক্ত দেওয়ার চেষ্টা করবো।
এবিষয়ে জুম বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবসেবার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকশিত হয়। তাদের মধ্যে মানবপ্রেম জাগ্রত হয়।
জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার আহ্বায়ক রাকিব হাসান রিফাত বলেন- রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















