আওয়ামী ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ও দূর্নীতিবাজ সন্ত্রাসী জনপ্রতিনিধির বিচার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
রবিবার সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করিতেছি যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় দূর্নীতিবাজ। জনগণের সরকারি টাকা আত্নসাৎ করে আওয়ামী লীগ সরকারের সাজানো নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন। বিগত দিনে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিনিধিগণ নির্বাচিত হওয়ার পূর্ব থেকেই কোটি কোটি টাকা দূর্নীতি করেছে। মাদককারবারী, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কায়েম করেছে। তাই চিরিরবন্দর উপজেলার ছাত্র-জনতা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















