শিশুদের প্রতি সহিংসতা বন্ধে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে শিক্ষক, পিতামাতা,কিশোরী,স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফের অর্থায়নে সামাজিক আচরণ প্রকল্পের আয়োজনে রবিবার ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের গুভরি মাধ্যমিক বিদ্যালয়ে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিযার চেঞ্জ প্রকল্পের সংলাপ সভায় উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার রেখা খাতুন। উক্ত সভায় সভাপতিত্ব করেন গুভরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো:মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতলেবুর রহমান, শিক্ষক, পিতামাতা ও ছাত্রীবৃন্দ। প্রধান শিক্ষক মোঃ মতলেবুর রহমান বলেন- সমাজে এটি একটি জটিল সমস্যা। এটি সম্মীলিতভাবে সাড়াসী অভিযানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব, তাছাড়া আগে পরিবারকে সচেতন হতে হবে। সভাপতি মো:মোসলেম উদ্দিন বলেন- এককভাবে এটি প্রতিরোধ করা সম্ভব নয়, এরফলে সমাজ তথা দেশের উন্নয়ন আজ হুকির মুখে। তাই সমাজের এই বেধিকে দূর করার জন্য শিক্ষক ছাত্রছাত্রী, পিতামাতা , সমাজের আপামর সকল জনগনকে একসাথে কাজ করে আহব্বান করেন।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শিশুদের প্রতি সহিংসতা বন্ধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সংলাপ
-
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট - প্রকাশের সময়: ০৯:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- ৩২
জনপ্রিয়


















